সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
জাইমা রহমানকে নিয়ে পোস্ট করায় যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে শাকিল আহমেদ (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় বুধবার রাতে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলার কথা রয়েছে। শাকিল ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজ বিজ্ঞান বিষয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেন। ছবিটির পাশে লিখেন ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিলো না। ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরও কিছু কার্ড রেডি’। পরে পোস্টের স্ক্রিনশট দ্রুতই ফেসবুকে ছড়িয়ে পড়ে। পোস্টটি নজরে আসার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুকসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করে। ‎দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে।
আনিস আলমগীর / এমন অনেক ‘গুপ্ত’ হঠাৎ করেই সামনে চলে আসে

শোবিজ তারকাদের মনোনয়ন না দেওয়ায় ‘খুশি’ ন্যানসি

নাদিম মাহমুদ / সারা দেশে শিক্ষকদের অপমান-অপদস্ত করিয়েছে ইউনূস সরকার

আমি মির্জা আব্বাসের স্ত্রী, এটাই আমার পরিচয়: আফরোজা আব্বাস
পুরো বাংলাদেশকে গাঙ্গ বানিয়ে দিয়েছেন ইউনূস: রনি
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’, তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে জামায়াত আমির
চাঁদাবাজদের পশমও ছিঁড়তে পারবে না সরকার: রনি
বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতার পদত্যাগ
সরকারের ‘কার্ডভিত্তিক’ উদ্যোগে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয়ের ঝুঁকি রয়েছে: রনি
‘আব্বার আর জামিন লাগবে না’, কারাগারে নিহত আ. লীগ নেতার সন্তানের আর্তনাদ
আমি তো অযোগ্য উপদেষ্টাই বটে: মাহফুজ আলম
  • সর্বশেষ
  • দিনের সেরা
  • সপ্তাহের সেরা