সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
টিকাদান কর্মসূচির উদ্বোধন, সারা দেশে মিলবে হামের টিকা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সারা দেশে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) একযোগে এই কার্যক্রম শুরু করে সরকার। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যঝুঁকিতে দেশের ৩০ লাখ শিশু, ফিরতে পারে প্রাণঘাতী সব রোগ

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

অন্তর্বর্তী সরকারের হঠকারিতা / ২৬ রোগের ঝুঁকিতে দেশ, স্বাস্থ্য খাতে বিরাট ‘ক্ষত’

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আরও ৯১ শিশু
হাম ও হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মমেকে আরও ২৫ শিশু ভর্তি
হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে মমেকে আরও দুই শিশুর মৃত্যু
  • সর্বশেষ
  • দিনের সেরা
  • সপ্তাহের সেরা