সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
পাঠানকে টপকে শীর্ষে ‘ধুরন্ধর ২’
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’-এর ঝড় ভারতীয় বক্স অফিসে যেন থামছেই না। ইতোমধ্যে পেছনে ফেলেছে ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’র মতো সিনেমাকে। মুক্তির পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও দাপট ধরে রেখেছে ছবিটি। যদিও শেষ সপ্তাহে এসে আয় কিছুটা কমতে শুরু করেছে।  এরইমধ্যে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’-কে পেছনে ফেলে যুক্তরাজ্যে সর্বাধিক আয় করা ভারতীয় ছবির তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘ধুরন্ধর ২’। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর ২’ মঙ্গলবার ১.৭০ কোটি রুপি আয় করেছিল। ভারতের মোট টিকিট বিক্রি থেকে প্রাপ্ত মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,৩৪১ কোটি রুপি। নিট আয় হয়েছে ১,১২১.০৯ কোটি রুপি। বিশ্বব্যাপী ছবিটি প্রায় ১ হাজার ৭৬৩ কোটি রুপির ব্যবসা করেছে। গতকাল বুধবার ভারতে আয় হয়েছে ১.৩৭ কোটি রুপি। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, দানিশ পান্ডোর, রাকেশ বেদি এবং সারা অর্জুন। ছবির প্রথম কিস্তিতে প্রায় একই অভিনয়শিল্পীরা ছিলেন। তবে দ্বিতীয় কিস্তিতে অক্ষয় খান্নার অনুপস্থিতি দর্শকেরা বেশ অনুভব করেছেন। এদিকে, ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ এবার জিও হটস্টারে মুক্তির কথা রয়েছে। জানা গেছে, ছবিটির ওটিটি স্বত্ব ১৫০–১৫৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। মে অথবা জুন মাসে ঘরে বসে সবাই দেখতে পারবে রণবীরের ‘ধুরন্ধর’।
শোবিজ তারকাদের মনোনয়ন না দেওয়ায় ‘খুশি’ ন্যানসি

বক্স অফিস মাতিয়ে রেখেছে ‘ভুত বাংলা’

বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাননি শোবিজ তারকারা
সুইমিংপুল থেকে উদ্ধার, হাসপাতালে মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী
আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ববিতা
রণবীরের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, মা হচ্ছেন দীপিকা
ফের জুটি বাঁধছেন কৃতি-ধানুশ
থালাপতি বিজয়ের নামে মামলা
ফের একসঙ্গে জুটি বাঁধলেন আহান-অনীত
তামান্নার ক্ষতিপূরণের আবেদন খারিজ
  • সর্বশেষ
  • দিনের সেরা
  • সপ্তাহের সেরা