সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী-আগামী ২ জুলাই থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ৮ আগস্ট। এরপর নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা। আগামী ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী, ২ জুলাই বাংলা প্রথম প্রত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। আর ৮ আগস্ট শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা– ২য় পত্র, শিশু বিকাশ ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। আবার দ্বিতীয় শিফটে বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল, রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা হয়েছে: শিক্ষামন্ত্রী

আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

ইউনূস আমলে তিন মাসে মবের শিকার ৩ হাজার শিক্ষক

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ
এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ইলেকট্রিক বাস
অনলাইন ক্লাসের পরিবর্তে ৪ বিকল্প প্রস্তাব অভিভাবকদের
শিক্ষাপ্রতিষ্ঠানে তিনদিন করে অনলাইন অফলাইন ক্লাস প্রস্তাব
অনলাইনে ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
বিদ্যালয় পরিদর্শন ক্যালেন্ডার আপলোডে নতুন সময়সীমা
  • সর্বশেষ
  • দিনের সেরা
  • সপ্তাহের সেরা