শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২
কেন্দ্রে অবরুদ্ধ নাসিরউদ্দিন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী
ঢাকা-৮ আসনের একটি ভোটকেন্দ্রে জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রে প্রবেশের সময় পাটওয়ারীর সঙ্গে বহিরাগতদের উপস্থিতি নিয়ে আপত্তি ওঠে। এ সময় কেন্দ্রের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হয় এবং একপর্যায়ে একদল ব্যক্তি তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে ঘিরে ধাওয়া দেওয়ার চেষ্টাও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। প্রায় ১০ মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পরে সেনা পাহারায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে কেন্দ্র এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় বিএনপি-সমর্থিত কয়েকজন ভোটার অভিযোগ করেন, পাটওয়ারী ১০০ থেকে ১৫০ জন বহিরাগত লোক নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন, যা শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশকে ব্যাহত করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জামায়াতের পোলিং অফিসারসহ দুজনের কারাদণ্ড

ভোট কেনার অভিযোগে রাজধানীতে জামায়াতের নায়েবে আমির আটক

পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ডেইরি ফার্মের কর্মচারী আহত

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ চাঁদাবাজ আটক
বাসা থেকে দুই সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার
শবে বরাতে ঢাকার অলিগলিতে ফিরেছে হালুয়া-রুটির ঐতিহ্য
অবরোধ শেষে যানজটের কবলে নাকাল নগরবাসী
ঢাকায় পাঁচতলা ভবনের গোডাউনে আগুন
উত্তরায় পার্কিং করা বাসে আগুন
পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মুদি ব্যবসায়ী আহত
ঢাকায় বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে
  • সর্বশেষ
  • দিনের সেরা
  • সপ্তাহের সেরা